২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়কে করপোরেট সেবা দেবে টেলিটক

সাশ্রয়ী মূল্যে ভয়েস ও ইন্টারনেটসহ বিভিন্ন সেবা পাবে সরকারি কার্যালয়টি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 22 Oct 2023, 06:28 PM

Updated : 22 Oct 2023, 06:28 PM

করপোরেট সেবা নিতে মোবাইল ফোন অপারেটর টেলিটকের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ঢাকার জেলা রেজিস্ট্রার কার্যালয়। 

চুক্তির আওতায় সাশ্রয়ী মূল্যে রেজিস্ট্রার কার্যালয়কে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ডিজিটাল করপোরেট সেবা দেবে টেলিটক বলে রোববার অপারেটরটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

চুক্তিতে সই করেন ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম ও টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক সাইফুর রহমান খান। 

চুক্তি সই অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সাব-রেজিস্ট্রাররাসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।