২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেশ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

“ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্ট ১৫ শতাংশ পর্যন্ত বেশি শক্তির নিশ্চয়তা দেয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 07:22 PM

Updated : 08 Oct 2023, 07:22 PM

ফ্রেশ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান। 

রোববার মেঘনা গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর আফগানিস্তানকে উড়িয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরুর দিনেই সাকিব আল হাসানকে নিয়ে একটি নতুন টিভি বিজ্ঞাপন প্রকাশ করেছে ‘ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্ট’। 

এ সিমেন্টে বেশি ক্লিংকার থাকায় বন্ধন মজবুত হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি ১৫ শতাংশ পর্যন্ত বেশি শক্তির নিশ্চয়তা দেয়। এই সিমেন্ট শুধু শক্তিশালী নয়, মহাশক্তিশালী।