সৃষ্টির লক্ষ্যে দিগন্ত ছাড়িয়ে শাহ্ সিমেন্টের দৃষ্টি
বাংলাদেশের অবকাঠামোগত অগ্রযাত্রায় বিশ্বের সেরা প্রযুক্তি আর সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা নিয়ে শাহ্ সিমেন্ট শামিল দেশ নির্মাণের মহাযজ্ঞে।
জন্ম সৃষ্টির লক্ষ্যে—ব্র্যান্ডের স্লোগানটির কাব্যিকতাকে শাহ্ সিমেন্ট রূপ দিয়েছে বাস্তবে। অর্জন, সক্ষমতা ও আস্থায় শাহ্ সিমেন্ট তৈরি করেছে নিজস্ব মানদণ্ড। এরই ধারাবাহিক প্রচেষ্টায় শাহ্ সিমেন্ট স্থাপন করেছে বিশ্বের সর্ববৃহৎ ভার্টিকাল রোলার মিল (ভিআরএম), যা স্বীকৃতি পেয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠানগুলোর অঙ্গীকার হল নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা। সেরা হওয়ার এই আকাঙ্ক্ষা শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। মানচিত্রের গণ্ডি পেরিয়ে বিশ্বসেরা কেন নয়?
মুন্সিগঞ্জে শাহ্ সিমেন্টের কারখানায় গর্বিত ভঙ্গিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সুউচ্চ ভিআরএমটি সেই আকাঙ্ক্ষাকে সত্যি করার জ্বলজ্বলে প্রতীক।
বিশাল এই ভিআরএম বসাতে শাহ্ সিমেন্ট নিয়োগ দেয় ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, সিমেন্ট ও খনিশিল্পের জন্য বিশ্বব্যাপী সুখ্যাত ডেনমার্কের এফএলস্মিথকে। উৎপাদনে আসার পর ২০১৯ সালে এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়, আর সেই রেকর্ডের গৌরব আজও অক্ষুণ্ণ রয়েছে।
এই ভিআরএম প্রতিদিন ১৫ হাজার এবং বছরে ৫৪ লক্ষ টন সিমেন্ট উৎপাদনে সক্ষম। বিশ্বের আর কোনো একক স্থাপনায় এত বিপুল পরিমাণ সিমেন্ট উৎপাদনের সক্ষমতা নেই, যা শাহ্ সিমেন্টের এই স্থাপনাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
বাংলাদেশের অবকাঠামোগত অগ্রযাত্রায় বিশ্বের সেরা প্রযুক্তি আর সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা নিয়ে শাহ্ সিমেন্ট শামিল দেশ নির্মাণের মহাযজ্ঞে।
হাল-আমলে সবচেয়ে আলোচিত শব্দ ‘এআই প্রযুক্তি’ শাহ্ সিমেন্ট নিয়ে এসেছে আরও ৬ বছর আগে। শাহ্ সিমেন্টের ভার্টিক্যাল রোলার মিলের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদন প্রক্রিয়ায় যে কোনো সমস্যাকে বিল্ট-ইন-টুলের মাধ্যমে বেশিরভাগ নিজে সমাধান করে।
‘ইন্টেলিজেন্ট মনিটরিং কন্ট্রোল সিস্টেম’ নিরবচ্ছিন্নভাবে উন্নত মানের সিমেন্ট উৎপাদন নিশ্চিত করে। সিমেন্ট উৎপাদনে একই সঙ্গে এত বৃহৎ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় পৃথিবীতে এটাই প্রথম।
অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ আকাশ ছুঁতে চাইছে। একদিকে পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো মেগা প্রজেক্ট যেমন হচ্ছে; পাশাপাশি নির্মিত হচ্ছে ৪০ তলা গগনচুম্বী ভবন। আগের চেয়ে আরও উন্নত মান ও বেশি শক্তির (পিএসআই) সিমেন্ট প্রয়োজন হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক ভিআরএম এই চাহিদাকে নিরবচ্ছিন্ন জোগান দিয়ে যাওয়ার তাগিদ থেকেই তৈরি।
শাহ্ সিমেন্ট ব্যক্তিগত বাড়ি নির্মাতাদেরও প্রথম পছন্দ। মেগা প্রজেক্টগুলোতেই শুধু নয়; সারা দেশের সবচেয়ে বেশি বাড়ি তৈরি হয় শাহ্ সিমেন্টে। একটি বাড়িও সেই নির্মাতার নিজস্ব ‘মেগা প্রজেক্ট’। এই আবেগের মূল্য শাহ্ সিমেন্ট বোঝে।
শাহ্ সিমেন্টের ভিআরএম প্রযুক্তিতে যুক্ত ‘মাল্টি কম্পার্টমেন্ট সাইলো’র মাধ্যমে ভিন্ন ভিন্ন মেগা প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট কম্পোজিশনের সিমেন্ট উৎপাদন করা হয়। যে সিমেন্ট এত বড় বড় প্রজেক্টে ব্যবহার করা হয়; স্বাভাবিকভাবেই তা নির্মাণে ক্রেতাদের মধ্যে তৈরি করে আস্থা। সেই আস্থাকে নিশ্চয়তা দেয় ২০০৩ সাল থেকে ২৩ বছর ধরে বুয়েট টেস্টে শাহ্ সিমেন্টের ধারাবাহিক সফলতা।
আর তাই ৬ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের পদ্মা সেতু, প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়ে, ২,৪০০ মেগাওয়াটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেঘ ছোঁয়া দূরত্বে উঠে যাওয়া স্কাইস্ক্র্যাপার… কিংবা স্বপ্নের দোতলা বাড়ি—আক্ষরিক অর্থেই প্রতিটি কণায় মিশে থাকে শাহ্ সিমেন্ট। এই মিশে থাকার মধ্যে লুকিয়ে থাকে আবেগ, থাকে আগামীর আকাঙ্ক্ষা আর স্বপ্ন।
চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ একদিন সারা পৃথিবীর অনন্য উদারণ হবে। আবুল খায়ের গ্রুপ কিংবা শাহ্ সিমেন্টের বিশ্বসেরা হওয়ার আকাঙ্ক্ষাও এক সুতোয় গাঁথা। সে স্বপ্ন দেশকে ঘিরেই। বিজয়ী বাংলাদেশের সেই স্বপ্নের সারথি শাহ্ সিমেন্ট।
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।
