১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিলা নূরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে লিলির নতুন সাবান বাজারে

সাবিলা নূর বলেন, “এই সাবান আসলেই অনেক দারুণ। সব ধরনের ত্বকে এটি ব্যবহারযোগ্য। আশা করছি, খুব দ্রুত এই পণ্যটির সঙ্গে মানুষের পরিচিতি বাড়বে।”

সাবিলা নূরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে লিলির নতুন সাবান বাজারে

সাবিলা নূর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 09:36 PM

Updated : 15 Nov 2026, 09:36 PM

সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটারের সমন্বয়ে নতুন ফর্মুলেশনে বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’।

ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ—এই তিন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে নতুন এ সাবান।

রোববার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে নতুন পণ্যটির উদ্বোধন করেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল ও অভিনেত্রী সাবিলা নূর।

তিনি বলেন, “লিলি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। লিলি সিরাম গ্লো সোপে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটারের সমন্বয় পণ্যটিকে বিশেষ করেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই বিশেষত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”

সাবিলা নূর বলেন, “এই সাবান আসলেই অনেক দারুণ। সব ধরনের ত্বকে এটি ব্যবহারযোগ্য। আশা করছি, খুব দ্রুত এই পণ্যটির সঙ্গে মানুষের পরিচিতি বাড়বে।”

Image

সাবিলা নূর

অনুষ্ঠানে পণ্যটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন লিলির প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও) আবির আদনান।

নতুন ফর্মুলেশনের গুরুত্ব তুলে ধরে আবির আদনান বলেন, “ভোক্তারা প্রতিদিনের ত্বকের যত্নের রুটিনে এখন অনেক বেশি সচেতন। তারা ত্বক পরিষ্কারের পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহৃত উপাদান এবং সেগুলোর উপকারিতা সম্পর্কেও জানতে চান। সেই ভাবনা থেকেই লিলি সিরাম গ্লো সোপের নতুন ফর্মুলেশন ও পুনরায় বাজারজাতকরণের উদ্যোগ।”

তিনি বলেন, “লিলি ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের ভালোবাসা ও আস্থাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। এ জন্যই গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলিকে দেশের সেরা সাবান ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”

অনুষ্ঠানে রিমার্কের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন, বিক্রয় কার্যক্রম পরিচালক কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।