২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে লিলির ৩৮ ক্যাটাগরির পণ্য

“ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়েই লিলি ধারাবাহিকভাবে নতুন পণ্য ও ক্যাটাগরি যুক্ত করেছে,” বলেন লিলি চিফ বিজনেস অফিসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 11:20 PM

Updated : 25 Nov 2026, 11:20 PM

রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলির ৩৮ ক্যাটাগরির পণ্য রয়েছে দেশের বাজারে, যা বিউটি ও পার্সোনাল কেয়ারের পরিচিত ব্র্যান্ডগুলোর পণ্যের মধ্যে ‘সবচেয়ে বেশি’ বলে দাবি করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

রিমার্ক এইচবি বুধবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, “লিলি, প্যারাস্যুট, মেরিল, পন্ডস ও তিব্বতের মত পরিচিত ব্র্যান্ডের পণ্য এখন সাত থেকে ৩৮টি পর্যন্ত ক্যাটাগরিতে ছড়িয়ে আছে। এর মধ্যে ক্যাটাগরির সংখ্যায় লিলির ৩৮টি, প্যারাস্যুটের ১৯টি, মেরিল ও পন্ডসের প্রতিটির ১৪টি এবং তিব্বতের সাতটি রয়েছে।”

লিলি চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, “দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে লিলি ইতোমধ্যে ভোক্তাদের কাছে পরিচিত ও আস্থার একটি নাম হয়ে উঠেছে। পণ্যের মান বজায় রাখা এবং ভোক্তাদের আস্থা অর্জনের মধ্য দিয়েই এই অবস্থান তৈরি হয়েছে। ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়েই লিলি ধারাবাহিকভাবে নতুন পণ্য ও ক্যাটাগরি যুক্ত করেছে।”

স্কয়ারের হেড অব মার্কেটিং জেসমিন জামান বলেন, “একটি ব্র্যান্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দীর্ঘ সময় ধরে পণ্যের মান ধরে রাখা এবং ভোক্তার প্রত্যাশা পূরণ করা। সেই ধারাবাহিকতা থাকলেই নতুন ক্যাটাগরিতে সম্প্রসারণ সম্ভব হয়।”