২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

‘বর্ষসেরা পণ্য’ লিলি বডিওয়াশ

“একটি পণ্য সফল করে তোলে ভোক্তার গ্রহণযোগ্যতা,” বলেন রিমার্ক এইচবির পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 08:55 PM

Updated : 28 Sep 2026, 08:55 PM

লিলি হুইপড শিয়া বডিওয়াশকে ‘বছরের সেরা পণ্য’ ঘোষণা করেছে রিমার্ক এইচবি লিমিটেড।

রাজধানীর হোটেল সারিনায় সোমবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

রিমার্ক এইচবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ হাজার ২০০ পণ্যকে পেছনে ফেলে ‘বর্ষসেরা পণ্যের’ মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। প্রতিযোগিতায় আরও ছিল লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু,অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সের মত অনেক পণ্য।

রিমার্কের পরিচালক সাদমান সাঈদ বলেন “একটি পণ্য সফল করে তোলে ভোক্তার গ্রহণযোগ্যতা। লিলি হুইপড শিয়া বডিওয়াশের ক্ষেত্রে আমরা বিক্রয়ের পাশাপাশি বাজারের প্রতিক্রিয়া এবং ভোক্তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পরই বর্ষসেরা পণ্য হিসেবে একে স্বীকৃত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।”

অনুষ্ঠানে লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল বলেন, “আমি বিশ্বাস করি, ভোক্তাদের এই ভালোবাসা লিলিকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে।”

লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।