লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর
“সাবিলা নূরের গ্রহণযোগ্যতা লিলি সিরাম গ্লো সোপের বার্তাকে দ্রুত দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে ভূমিকা রাখবে।”
সিরামসমৃদ্ধ সৌন্দর্যবর্ধক সাবান ‘লিলি সিরাম গ্লো সোপ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী ও মডেল সাবিলা নূর।
শনিবার রাজধানীর গুলশানে রিমার্ক এইচবির করপোরেট কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সাবিলা নূর এবং সাবানটির উৎপাদক কোম্পানি রিমার্ক এইচবির চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন।
নতুন পথচলা নিয়ে সাবিলা নূর বলেন, “লিলি সাবান আগেও ব্যবহার করেছি। তবে এবার উন্নত প্রযুক্তি ও নতুন ফর্মুলায় পণ্যটি বাজারে এসেছে।
“এর দীর্ঘস্থায়ী সুগন্ধ ও কার্যকারিতার ওপর বিশেষ আস্থা তৈরি হওয়ায় এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছি।”
রিমার্কের সিবিও আবির আদনান বলেন, “সাবিলা নূরের গ্রহণযোগ্যতা লিলি সিরাম গ্লো সোপের বার্তাকে দ্রুত দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে ভূমিকা রাখবে।
“গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে লিলি বাজারে শীর্ষ অবস্থান নেবে বলে আমরা আশাবাদী।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটারসমৃদ্ধ সাবানটি ‘ফ্রেঞ্চ রোজ’, ‘হোয়াইট জেসমিন’ ও ‘লেমন স্প্ল্যাশ’—এ তিনটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন ও লিগ্যাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক আহসান হাবিব।
