ফ্রেশ প্রিমিয়াম টির কুইজ জিতে স্মার্ট টিভি পেলেন ৩ জন
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফিফা বিশ্বকাপ উপলক্ষে ফ্রেশ প্রিমিয়াম টির কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজন পেয়েছেন ৫০ ইঞ্চির স্মার্ট টিভি।
মঙ্গলবার গুলশানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজয়ীরা হলেন- নেত্রকোণার দানিয়াল কবির স্পন্দন, নারায়ণগঞ্জের শাহজাদা তৌফিক ও ঢাকার রেজা রুবেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চায়ের কাপে বিশ্বকাপে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ফেইসবুক ও ইউটিউবে ফুটবলভিত্তিক ৪০টি ভিডিও প্রকাশ করে এমজিআইয়ের ব্র্যান্ড ফ্রেশ প্রিমিয়াম টি। প্রতিটি ভিডিওর সঙ্গে থাকা কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ পান দর্শকরা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমজিআইয়ের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, হিসাব বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক এস এম মুজিবুর রহমান, চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খন্দকার উপস্থিত ছিলেন।
