চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান
দ্বিতীয়বারের মতো তিনি এ সম্মাননা পেয়েছেন।
ডিজিটাল ও প্রোডাক্ট উন্নয়নে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ এ ‘চিফ ডিজিটাল বা প্রোডাক্ট অফিসার অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি এ সম্মাননা পেয়েছেন বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
এর আগে ২০২১–২২ সালে তিনি ‘চিফ ডিজিটাল অফিসার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন।
রাজধানীর একটি হোটেলে সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘দশম লিডারশিপ সামিট ২০২৬’ এ এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার পর সোলায়মান আলম বলেন, “গ্রামীণফোনে আমরা সব সময় কাজের কেন্দ্রে গ্রাহকদের রাখতে, আমাদের ডিজিটাল সেবাগুলোকে আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের জন্য আরও স্মার্ট, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়তে সংকল্পবদ্ধ।
“এই স্বীকৃতি আমাকে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং মানুষের জীবনে ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন আনার প্রচেষ্টা অব্যাহত রাখতে আরও অনুপ্রাণিত করবে।”
