‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ স্বপ্নের সাব্বির
“এর পেছনে রয়েছে হাজারো মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা,” বলেন তিনি।
‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ এ ‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হয়েছেন রিটেইল চেইন শপ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির।
সোমবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন বলেছে, “দেশের ব্যবসা ও করপোরেট নেতৃত্বে অসামান্য অবদান এবং উৎকর্ষের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন। তার নেতৃত্বে এসিআই লজিস্টিকস লিমিটেডের খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন দেশজুড়ে কার্যক্রম সম্প্রসারণ করেছে। একইসঙ্গে ভোক্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও সরবরাহকারীদের মধ্যে সংযোগ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।”
সাব্বির হাসান নাসির বলেন, “পুরস্কারে একজনের নাম লেখা থাকে, অথচ এর পেছনে থাকে হাজারো মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা।”
