ডিজিটাল উদ্ভাবনে ‘প্রজেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেল ইউসিবি
ইউসিবির এআরএফএল উদ্যোগ ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’ এ ইনফরমেশন টেকনোলজি (মিডিয়াম ক্যাটাগরি) বিভাগে এ পুরস্কার অর্জন করে।
ডিজিটাল রূপান্তরের যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ডিজিটাল উদ্ভাবনে ‘প্রজেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে ব্যাংকটি।
ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীর একটি হোটেলে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই), বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
মূলত ইউসিবির ‘এগ্রি রুরাল ফাস্ট লোন’ (এআরএফএল) উদ্যোগটি ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’ এ ইনফরমেশন টেকনোলজি (মিডিয়াম ক্যাটাগরি) বিভাগে ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করে। প্রযুক্তির মাধ্যমে কৃষি ঋণ বিতরণকে আরও দ্রুত, সহজ ও সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে এআরএফএল উদ্যোগটি গ্রহণ করেছে ইউসিবি। এ উদ্যোগের মাধ্যমে যোগ্য কৃষকদের এক দিনের মধ্যেই কৃষি ঋণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
ব্যাংকটি বলছে, এআরএফএলের এই স্বীকৃতি ইউসিবির বৃহত্তর ডিজিটাল রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি সমন্বিত, সম্প্রসারণযোগ্য এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানে ইউসিবির ‘ইউসিবি ওয়ান’ ব্যাংকটির কোর ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ও প্রযুক্তিগত ভিত্তির সক্ষমতাকে তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।
