‘এমডি অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন আইপিডিসির রিজওয়ান
এ নিয়ে টানা দ্বিতীয়বারের এ সম্মাননা পেলেন তিনি, বলা হয় কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ এ ‘এমডি অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এ সম্মাননা অর্জন করলেন তিনি।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, আইপিডিসি ফাইন্যান্সের অগ্রযাত্রায় নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং দেশের আর্থিক খাতে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় রিজওয়ান দাউদ সামস বলেন, “৪৫ বছর পূর্তির এ সময়ে আমরা এমন দায়িত্বশীল অর্থায়ন কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা বাংলাদেশের মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমি প্রত্যাশা করি।”
