গাঁট ভর্তি শীতের পোশাক
রাজধানীতে শীত এখনও জেঁকে বসেনি। তবে শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগেভাগেই। ঢাকার সদরঘাট এলাকার পুরনো কাপড়ের বাজারে শীতে বাড়ে বিদেশি পুরনো কাপড়ের গাঁটের বেচাকেনা। এসব গাঁটে থাকে সোয়েটার, কম্বল, জ্যাকেট, হুডিসহ নানা ধরনের শীতের পোশাক। থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসে এসব কাপড়। মানভেদে প্রতিটি গাঁট পাইকারিতে ৬ হাজার থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হয়। সাশ্রয়ী দামে এসব পোশাক কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন খুচরা ব্যবসায়ীরা।
