১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার

বিশ্ব ডায়াবেটিস দিবস আগামী ১৪ নভেম্বর পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:57 AM

Updated : 11 Nov 2026, 12:57 AM

আসন্ন বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘আগাম স্ক্রিনিং ও প্রতিরোধে সুখী জীবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর টেলিকম ভবনে মঙ্গলবার গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ সোলাইমান রাসেল অনুষ্ঠানের উদ্বোধন করেন। গ্রামীণ হেলথটেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান তাদের কমিউনিটি নেটওয়ার্ক কীভাবে বিস্তৃত পরিসরে ডায়াবেটিস প্রতিরোধমূলক কার্যক্রম রূপ দিতে পারে তা তুলে ধরেন।

সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী স্ক্রিনিং থেকে মেজারেবল রেজাল্ট পর্যন্ত, একটি অভিন্ন প্রতিরোধমূলক স্বাস্থ্য লক্ষ্যের একক ইকোসিস্টেমের রূপরেখা তুলে ধরেন।

এছাড়া এক্সপার্টো রিওয়েলের সিইও মোহাম্মদ মইনুল হাকিম প্রযুক্তির মাধ্যমে স্ক্রিনিং কীভাবে প্রিসিশন প্রিভেনশনে রূপ নিতে পারে তা দেখান।

সেমিনারে বিশেষজ্ঞ সেশন পরিচালনা করেন, অধ্যাপক ডা. রোবেদ আমিন, বারডেমের পরিচালক অধ্যাপক ডা. ফিরোজ আমিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু (উর্মি)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যানের উপদেষ্টা ডা. জালাল উদ্দিনসহ কোম্পানির বিভিন্ন কর্মকর্তারা।

বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয়। ইনসুলিনের সহ-আবিষ্কারক স্যার ফ্রেডেরিক ব্যান্টিং এর জন্মদিন স্মরণে এই দিনটি পালন করা হয়।