১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হিরো আলমকে নিয়ে বিবৃতি: ১৩ মিশন প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ইইউ’র সঙ্গে ওই বিবৃতিদাতাদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড ছিল।

হিরো আলমকে নিয়ে বিবৃতি: ১৩ মিশন প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

১৭ জুলাই ভোট শেষ হওয়ার আগে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে হামলার শিকার হন হিরো আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 11:27 PM

Updated : 26 Jul 2023, 11:05 AM

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার ঘটনায় ঢাকায় ১২টি দেশের মিশন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই রাষ্ট্রদূত ও হাই কমিশনাদের বুধবার বিকালে বৈঠকে ডাকা হয়েছে। সেখানে ঢাকার ‘অসন্তোষ’ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

পুরানো খবর:

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে হিরো আলম প্রসঙ্গ

পুরানো খবর:

হিরো আলমের ওপর হামলার নিন্দায় ইইউ, ১২ দেশ

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলার মধ্যে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলা হয়।

ওই ঘটনার দুদিন পর ঢাকায় ১২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন মিশন এক যৌথ বিবৃতিতে হামলার নিন্দা জানায়।

পুরানো খবর:

নিরাপত্তা খুঁজে পাচ্ছি না: হিরো আলম

পুরানো খবর:

হিরো আলমের ওপর হামলার ‘নেপথ্যের কারণ’ জানতে চায় সরকার

ইইউ’র সঙ্গে ওই বিবৃতিদাতাদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড ছিল।

একইদিন হিরো আলমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসও।

সে কারণে ২০ জুলাই ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।