০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

পুলিশের ওপর হামলা: চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া ‘আওয়ামী লীগের ১৬ জন’ কারাগারে

ওসি বলেছেন, নিমতলা খালপাড় এলাকায় মিছিল থেকে হামলা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 08:16 PM

Updated : 07 Nov 2026, 08:16 PM

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও তাদের ভ্রাতৃপ্রতীম সংগঠনের ১৬ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বন্দর থানার ওসি আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার নিমতলা খালপাড় এলাকায় মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা। খবর শুনে ঘটনাস্থলে পুলিশ গেলে মিছিলকারীরা হামলা চালায়।

হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছে দাবি করে তিনি বলেন, “ঘটনার পরপর আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার আদালত পাঠানোর আদেশ দিয়েছে বলে জানান ওসি আব্দুর রহিম।