২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট ঘিরে বৈধ আগ্নেয়াস্ত্র বহন-প্রদর্শনেও নিষেধাজ্ঞা

আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 02:43 PM

Updated : 22 Dec 2023, 02:43 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার রাষ্ট্রপ্রতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাইসহ প্রতীক বরাদ্দ শেষে চলছে প্রচার পর্ব।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ ২৭টি নিবন্ধিত দল এখন নির্বাচনি প্রচারে ব্যস্ত থাকলেও বিএনপি ও সমমনা দলগুলো ভোট বর্জন করে ‘অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে। তাদের হরতাল-অবরোধের মত কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঘটছে নাশকতা।