একযোগে ৭৮ পরিদর্শককে এএসপি করল সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ পদোন্নতি দেওয়া হয়েছে।
পুলিশের ৭৮ জন পরিদর্শককে একযোগে পদোন্নতি দিয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডার এএসপি পদে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
