এক নজরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকা শহরের উত্তর-দক্ষিণ করিডোরের সড়ক পথের ধারণক্ষমতা বৃদ্ধি করে সময় ও ব্যয় সাশ্রয় এ প্রকল্পের লক্ষ্য।
যানজট কমিয়ে রাজধানীবাসীকে স্বস্তি দিতে দুয়ার খুলতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা শহরের উত্তর-দক্ষিণ করিডোরের সড়ক পথের ধারণক্ষমতা বৃদ্ধি করে সময় ও ব্যয় সাশ্রয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সরকারি-বেসরকারি অংশীদারত্বে।
১৯ দশমিক ৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে বিমানবন্দরের কাছে কাওলা থেকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে এর শেষ হবে।
এরমধ্যে নির্মাণকাজ শেষ হওয়া তেজগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার অংশ ২ সেপ্টেম্বর চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
কাওলা-ফার্মগেইট অংশ
উদ্বোধন: ২ সেপ্টেম্বর
যান চলাচল শুরু: ৩ সেপ্টেম্বর
কাওলা-ফার্মগেইট অংশের দৈর্ঘ্য: ১১ দশমিক ৫ কিলোমিটার
ওঠা-নামার র্যাম্প: ১৫টি; এর মধ্যে বিমানবন্দরে ২টি, কুড়িলে ৩টি, বনানীতে ৪টি, মহাখালীতে ৩টি, বিজয়সরণিতে ২টি ও ফার্মগেইটে ১টি
কাওলা-ফার্মগেইট অংশে র্যাম্পের দৈর্ঘ্য: ১১ কিলোমিটার
র্যাম্পসহ কাওলা-ফার্মগেইট অংশের মোট দৈর্ঘ্য: ২২ দশমিক ৫ কিলোমিটার।
সর্বোচ্চ গতিসীমা: ঘণ্টায় ৬০ কিলোমিটার।
যেসব যান চলবে না: তিন চাকার যানবাহন, মটরসাইকেল, বাইসাইকেল; পথচারী চলাচলেরও সুযোগ নেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে
টোল: কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেইক্যাল, মাইক্রোবাস (১৬ আসনের কম) এবং হালকা ট্রাকের (৩ টনের কম) টোল ৮০ টাকা।
সব ধরনেরর বাসের টোল ১৬০ টাকা।
মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা।
বড় ট্রাক ৪০০ টাকা।
মূল এক্সপ্রেসওয়ে
এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য: ১৯ দশমিক ৭৩ কিলোমিটার
মোট র্যাম্প: ৩১টি
৩১টি র্যাম্পের দৈর্ঘ্য: ২৭ কিলোমিটার
র্যাম্পসহ এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য: ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার
এক্সপ্রেসওয়ের পথ: কাওলা থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, মালিবাগ, খিলগাঁও, কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।
বিনিয়োগকারী প্রতিষ্ঠান: ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড।
চুক্তি স্বাক্ষর: ১৯ জানুয়ারী, ২০১১
সংশোধিত চুক্তি স্বাক্ষর: ১৫ ডিসেম্বর, ২০১৩
প্রস্তাবিত ব্যয়: ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ২ হাজার ৪১৩ কোটি ৮৪ লাখ টাকা
কাজ শুরু: ১ জানুয়ারী, ২০২০
কাজ শেষ হয়েছে: ৬৫ শতাংশ
পুরো কাজ শেষ হবে: ৩০ জুন, ২০২৪
প্রকল্পের মেয়াদ: জুন ২০২৪ পর্যন্ত
নির্মাণকারী প্রতিষ্ঠান: ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পাননি লিমিটেড (৫১ শতাংশ), চীনের শেনডং ইন্টারন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ (৩৪ শতাংশ) ও সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড (১৫ শতাংশ)।
