১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূর্বাণী আন্তঃক্লাব টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

এটি ছিল গুলশান ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতার ১৪তম আসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2024, 06:54 PM

Updated : 29 Feb 2024, 06:54 PM

ঢাকার গুলশান ক্লাবের আয়োজনে পূর্বাণী আন্তঃক্লাব টেনিস প্রতিযোগিতায় এবার ১৯টি ক্লাবের ২২টি দল অংশ নিয়েছে। 

গত শনিবার রাজধানীর গুলশান ক্লাবে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এর আগে ১৪তম এ আন্তঃক্লাব প্রতিযোগিতার উদ্বোধন করেন গুলশান ক্লাবের সভাপতি আনোয়ার রশিদ। 

এ সময় গুলশান ক্লাবের পরিচালক মাহবুবুল হক সুফিয়ানী, শফিউস সামী, ব্যারিস্টার সুমাইয়া বিনতে আজিজ, টেনিস কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার ও ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকারসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।