২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান ক্লাব অলিম্পিয়াডের ষষ্ঠ আসরে ২৫ ক্লাব

বৃহস্পতিবার শুরু হচ্ছে ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড। রোববার এবারের আসরের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি এম এ কাদের অনু। সারাদেশের ২৫টি ক্লাবের এক হাজার ২৫০ জন প্রতিযোগী অংশ নেবেন ১৯টি ইভেন্টে। এবারের আসরে নতুন যুক্ত হচ্ছে মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ। ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আন্তঃক্লাব ক্রীড়া আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 07:22 PM

Updated : 22 Nov 2026, 07:22 PM