২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাবদলের বছরসংস্কারে গতিশীল চট্টগ্রাম বন্দরে সচল ছিল বেসরকারিকরণ প্রক্রিয়া

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর সংস্কার কার্যক্রম শুরু করায় চট্টগ্রাম বন্দরের কাজে গতিশীলতা এসেছে। একইসঙ্গে বন্দরের বার্থগুলো পরিচালনার ভার বেসরকারি বার্থ অপারেটরদের হাতে পর্যায়ক্রমে ছেড়ে দেয়ার মাধ্যমে বেসরকারিকরণের কার্যক্রম এগিয়ে চলেছে। ব্যবসায়ীদের মতে সংস্কারের ফলে আসা পরিবর্তনে তাদের চাওয়া অনেকাংশে পূরণ হয়েছে। বন্দরে গতিশীলতা, দক্ষতা ও সেবার মান বৃদ্ধির উদ্যোগগুলোকে একটি পদ্ধতি হিসেবে করানো গেলে পুরো দেশবাসী সুফল পাবে বলে মন্তব্য করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক বছরে বন্দরের নানাদিক সম্পর্কে জানাচ্ছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর সংস্কার কার্যক্রম শুরু করায় চট্টগ্রাম বন্দরের কাজে গতিশীলতা এসেছে। একইসঙ্গে বন্দরের বার্থগুলো পরিচালনার ভার বেসরকারি বার্থ অপারেটরদের হাতে পর্যায়ক্রমে ছেড়ে দেয়ার মাধ্যমে বেসরকারিকরণের কার্যক্রম এগিয়ে চলেছে। ব্যবসায়ীদের মতে সংস্কারের ফলে আসা পরিবর্তনে তাদের চাওয়া অনেকাংশে পূরণ হয়েছে। বন্দরে গতিশীলতা, দক্ষতা ও সেবার মান বৃদ্ধির উদ্যোগগুলোকে একটি পদ্ধতি হিসেবে অনুসরণ করানো গেলে পুরো দেশবাসী সুফল পাবে বলে মন্তব্য করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক বছরে বন্দরের পালাবদলের বিভিন্ন দিক সম্পর্কে জানাচ্ছেন রুহুল আমিন রানা। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি দেশের ও বিদেশের ব্যবসায়ী মহলের সুনাম কুড়িয়েছে। কর্তৃপক্ষ এ সাফল্যকে বন্দরের ইতিহাসে সেরা সাফল্য হিসেবে দাবি করেছেন। সারা বছর জুড়ে সেবা ও দক্ষতার এবং বন্দরে আগত জাহাজের গড় অবস্থানকাল কমে আসার ক্ষেত্রে যে উন্নতি হয়েছে তাকে ধরে রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা গত জানুয়ারির পর থেকে গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখার উপরও গুরুত্বারোপ করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমোডর এম ফারুক এ সাফল্য ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করা হবে বলে জানিয়েছেন। এক সাক্ষাৎকারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বন্দরে গতিশীলতা, দক্ষতা ও সেবার মান বৃদ্ধির উদ্যোগগুলোকে একটি 'সিস্টেম' হিসেবে দাঁড় করানো গেলে পরবর্তীতে যারাই দায়িত্বে আসুক না কেন- এর সুফল পাবে পুরো দেশবাসী।" একইসঙ্গে বন্দর অপারেটিং কার্যক্রম ক্রমান্বয়ে বেসরকারি পর্যায়ে ছেড়ে দেয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। ব্যবসায়ী নেতারাও তার সঙ্গে একমত পোষণ করছেন। চট্টগ্রাম বন্দরের অন্যতম ব্যবহারকারী বাংলাদেশ তৈরি পোষাক প্রস্তুত ও রপ্তানিকারক সংস্থার (বিজিএমইএ) প্রথম সহসভাপতি এম এ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১১ জানুয়ারি পরবর্তী সময়ে বন্দরের কার্যক্রমে যে সংস্কার ও গতিশীলতা আনা হয়েছে তা অবশ্যই ধরে রাখা প্রয়োজন। এটি ধরে রাখা না গেলে এই বিপুল সংস্কার কোন কাজেই আসবে না।" তিনি বলেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বন্দরের দুর্নাম ঘুচাতে এবং সংস্কারের দীর্ঘমেয়াদী সুফল পেতে বন্দরের ইতিহাসে এক বছরে যে সাফল্য এসেছে তা ধরে রাখতে চবক ও ব্যবহারকারীদের একযোগে কাজ করতে হবে। তিনিও ক্রমান্বয়ে বন্দরের অপারেশনাল কার্যক্রম বেসরকারিখাতে ছেড়ে দেয়ার পক্ষে মত ব্যক্ত করেন। বন্দর কর্মকর্তারা দাবি করছেন, দেশের যতগুলো খাতে সংস্কার কার্যক্রম চলছে তার মধ্যে বন্দরের আমূল সংস্কারই সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে। বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুক বলেন, যৌথ বাহিনী ও বন্দর টাস্কফোর্সের গৃহিত এই সংস্কার কার্যক্রমের ফলে দেশের প্রধান এ বন্দরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কমেছে পণ্য ওঠানো-নামানোর (হ্যান্ডলিং) খরচ। একইসঙ্গে জাহাজের গড় অবস্থানকাল (টার্ন এরাউন্ড টাইম) ১১ দিনের জায়গায় নেমে গেছে ৩ থেকে ৪ দিনে। তিনি বলেন, এছাড়া পণ্য সরবরাহে গতি আসায় এবং বন্দরকে গুদাম হিসাবে ব্যবহার করার বিষয়ে কড়াকড়ি আরোপ করায় বর্তমানে কন্টেইনার জট ও জাহাজ জট নেই বললেই চলে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, এসব পদক্ষেপের ফলে আগের চেয়ে বন্দরের আমদানি ও রপ্তানি ব্যয় ৩০ শতাংশ সাশ্রয় হয়েছে। বন্দরের ইয়ার্ডগুলোতে কন্টেইনার ধারণ ক্ষমতা ১৩ হাজার টিইইউএস (টুয়েন্টি ফুট পার ইকুয়্যাল ইউনিট) থেকে ২৪ হাজারে উন্নীত হয়েছে। তিনি বলেন, এ বছর প্রায় ২ হাজার জাহাজের প্রায় ১০ লাখ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। বন্দরের কার্যক্রমের গতিশীলতার কারণে বন্দরের ১৮টি বার্থের মধ্যে ৬/৭টি প্রায়ই খালি থাকছে এবং কোন জাহাজকে বহিনোঙ্গরে অপেক্ষায় থাকতে হচ্ছে না। বন্দর চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট দেয়ার প্রসঙ্গে বলেন, দেশের প্রয়োজনে সরকার যদি এমন সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে চবক প্রস্তুত রয়েছে। বিগত একবছরে বন্দরের পালাবদলের দিকে তাকালে যে বিষয়গুলো সবচেয়ে বেশি নজরে পড়ে তার মধ্যে অন্যতম হলো যৌথ বাহিনীর নেতৃত্বাধীন টাস্কফোর্সের কার্যক্রম। শ্রমিক অসন্তোষ বন্ধ ও গ্রেপ্তার রাজনৈতিক টানাপোড়েনের সময় বিগত বিএনপি জোট সরকারের শেষ সময়ে সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুরী সমর্থিত শ্রমিক সংগঠনগুলো ২০০৬ সালের শেষ দিকে বন্দর প্রায়ই অচল করে রেখেছিল। যৌথ বাহিনী দায়িত্ব গ্রহণ ও অপারেশন শুরুর পর সবগুলো শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার আতঙ্কে থাকা দুর্নীতিগ্রস্ত অনেকে বন্দর ছেড়ে পালিয়ে যান। একইসঙ্গে গত বছরের ৭ ফেব্র"য়ারি মেয়র মহিউদ্দিন চৌধুরী যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হলে বন্দরকেন্দ্রিক শ্রমিক সংগঠনগুলোর কার্যক্রম আরও স্তিমিত হয়ে যায়। গ্রেপ্তার আতঙ্কে ও যৌথ বাহিনীর কড়া নজরদারির ফলে শ্রমিক অসন্তোষ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সংস্কার কার্যক্রম ২০০৭ এর ফেব্র"য়ারির মাঝামাঝি থেকে টাস্কফোর্স পুরোদমে কার্যক্রম শুরু করে বন্দরে। প্রকাশ্য ঘুষ দুর্নীতি বন্ধে কড়া নজরদারির পাশাপাশি বন্দরের গুরুত্বপূর্ণ স্থানে ১২৬টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়। ঘুষ নেয়ার সময় ধরা পড়া বন্দরের অনেক কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। টাস্কফোর্স বন্দরের দূর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারিদের বিষয়ে ব্যাপক খোঁজ খবর করতে শুরু করে। মে মাসের মাঝামাঝিতে বন্দরের শীর্ষস্থানীয় পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এরপর বন্দর প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়। ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড অকার্যকর টাস্কফোর্স দায়িত্ব নেয়ার পর বন্দরে বড় ধরণের সংস্কারের অংশ হিসেবে প্রথমেই ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের কার্যক্রম স্থগিত করা হয়। প্রায় পঞ্চাশ বছরের পুরনো স্টিভিডোরিং প্রথা বাতিল করে বার্থ অপারেটর পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়া হয়। এ পদ্ধতিতে বার্থ অপারেটররা শ্রমিক নিয়োগ থেকে শুরু করে জাহাজ থেকে পণ্য খালাস, বোঝাই ও সরবরাহের বিষয়গুলো এককভাবে পরিচালনা করে। ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের মাধ্যমে শ্রমিক নিয়োগের বাধ্যবাধকতা স্থগিত করা হয়। এতে শ্রমিক ইউনিয়নের নেতাদের হাতে বন্দর জিম্মি হওয়া ও কার্যক্রম বাধাগ্রস্থ হওয়ার আশঙ্কা লোপ পায়। ডক শ্রমিকদের পাঁচটি সংগঠনের অস্তিত্ব বিলুপ্ত এবং ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের তালিকাভুক্ত সাড়ে চার হাজার শ্রমিক এবং স্টিভিডোরস কর্মচারি ইউনিয়নের এক হাজার ৪৩৫ সদস্য থেকে বন্দরের কাজে বাধ্যতামূলক শ্রমিক-কর্মচারি নিয়োগ বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে বন্দরের কাজকর্ম অনেকটা নির্বিঘে