শায়খ ও বাংলাভাইসহ ৬ জঙ্গির ফাঁসি
চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছয় শীর্ষ নেতার ফাঁসি। ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় গত ২৯ মার্চ মধ্যরাতে তাদের ফাঁসি কার্যকর করা হয়।