নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত রিকশায় বসছে নম্বরপ্লেট
নারায়ণগঞ্জে সব ধরনের ব্যাটারির রিকশা চলছে সিটি করপোরেশনের দেওয়া নম্বরপ্লেট নিয়ে। ই-রিকশা বিধিমালা জারির আগেই করা আবেদনের ভিত্তিতে এসব লাইসেন্স পেয়েছেন চালকরা। রিকশার গায়ে, সামনে ও উপরের অংশে বসানো হচ্ছে নম্বরপ্লেট। দুই আসনের রিকশার জন্য নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং চার আসনের ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করেছে সিটি করপোরেশন।
