২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমপির একজনসহ ৪ থানার ওসি বদলির নির্দেশ

ইসির নির্দেশনা মেনে এর আগে ৩৩৮ থানার ওসিকে বদলি করা হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 10:39 PM

Updated : 13 Dec 2023, 12:07 AM

নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের অংশ হিসেবে আরও চার থানার ওসি বদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক থানার ওসিসহ এ চারজনকে অন্য থানায় বদলি করাসহ এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা, সিএমপির খুলশি ও জেলার পটিয়া থানার ওসিকে মেট্রোপলিটন এলাকা ও জেলার বাইরে বদলির নির্দেশ দেওয়া হয়।

এর আগে ভোটকেন্দ্রিক বদলির অংশ হিসেবে গত ৭ ডিসেম্বর ইসির নির্দেশনা মেনে ৩৩৮ থানার ওসিকে বদলি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক দিন আগে মঙ্গলবার সিলেট ও বরিশালের পুলিশ কমিশনারসহ পাঁচ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছিল। 

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের অংশ হিসেবে ইসি গত ৩০ নভেম্বর এক বছরের বেশি সময় ধরে কর্মরত সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ছয় মাসের বেশি সময় থেকে দায়িত্বে থাকা ওসিকে বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

ভোটের আগে একযোগে ৩৩৮ ওসি বদলি