১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদের পর বদলি সরাইল থানার ওসি

সরাইল থানায় নতুন ওসি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা এখনো জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 12:21 PM

Updated : 12 Nov 2026, 12:21 PM

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেসর সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে থানায় উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনার পর সরাইল থানার ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানিয়েছেন।

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় যান সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় থানার ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত।

বিস্তারিত আসছে …

পুরনো খবর:

ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’