২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১

গ্রেপ্তার অহিদুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে ৪৪ জন হজযাত্রীর হজের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

হজযাত্রীদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১

গ্রেপ্তার অহিদুল আলম ভূঁইয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 12:16 PM

Updated : 14 Aug 2023, 01:05 PM

হজযাত্রীদের টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার অহিদুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে ৪৪ জন হজযাত্রীর হজের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। রোববার রাতে র‍্যাব-২ ও র‍্যাব-৯ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কুড়িল এলাকার 'সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির' মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম। চলতি বছর ৪৪ জন হজযাত্রীর কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে হজে না পাঠিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে তারা আত্মগোপনে চলে যান।

হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটি মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অহিদুল টাকা আত্মসাতের কথা ‘স্বীকার করেছেন’ জানিয়ে র‌্যাব বলেছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।