১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রাজধানীর পরিচ্ছন্নতার কাজে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন।

রাজধানীর পরিচ্ছন্নতার কাজে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 08:49 PM

Updated : 14 Nov 2026, 08:49 PM

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজধানীর পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনায় গঠিত কমিটির এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে তথ্য দিয়েছেন তার উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।

উপ প্রেস সচিব বলেন, বৈঠকে রাজধানীর পরিচ্ছন্নতা কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।

‘‘প্রধানমন্ত্রী রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।”

বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের আনতালিয়ায় জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ যোগদান শেষে শুক্রবার দেশে ফেরার পরদিন শনিবার প্রধানমন্ত্রী এ বৈঠক করেন।

রাজধানীর পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার এ পর্যালোচনা সভায় পরিবেশ কীভাবে উন্নত করা যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সরকারপ্রধান কথা বলেছেন এবং যথাযথ নির্দেশনা দিয়েছেন তিনি।