চাঁদাবাজির অভিযোগে রায়েরবাজার থেকে বিএনপি নেতা রাজেশ গ্রেপ্তার
সম্প্রতি ডিএমপির করা চাঁদাবাজদের তালিকাতেও রাজেশের নাম রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিছেন।
রাজধানীর মোহাম্মদপুরের ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়বলে গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান।
তিনি বলেন, “রাজেশের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
সম্প্রতি ডিএমপির করা চাঁদাবাজদের তালিকাতেও রাজেশের নাম রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিছেন।
