১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

আবুল বাশার খান এখলাছ মদন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 07:59 PM

Updated : 17 Nov 2026, 07:59 PM

নেত্রকোণার মদন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি আবুল বাশার খান এখলাছকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মদন থানার ওসি সালাহউদ্দীন করিম বলেন, সোমবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবুল বাশার খান এখলাছ মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর গ্রামের মৃত জিতু খাঁর ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় ছাত্রনেতা নবাবের করা মামলার এজাহারভুক্ত আসামি এখলাছ। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে।