২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধান সৌদি আরব সফরে

সফরকালে নানা কর্মসূচি শেষ করে ওমরাহ পালন করবেন জেনারেল শফিউদ্দিন।

সেনাপ্রধান সৌদি আরব সফরে

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2023, 11:34 PM

Updated : 23 May 2023, 11:36 PM

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার তিনি সৌদি আরব যান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

এতে বলা হয়, কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইরের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান।

সফরকালে তিনি রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস কমান্ডার, রয়াল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এসব সাক্ষাতে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে আইএসপিআর জানায়।

জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের আর্মড ফোর্সেস স্টাফ কলেজও পরিদর্শন করবেন।

এরপর ওমরাহ পালন শেষে আগামী ২৭ মে দেশে ফিরবেন জেনারেল শফিউদ্দিন।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার দুদিন পরই সৌদি আরব সফরে গেলেন সেনাপ্রধান। তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে গত ১৬ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত ‘দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) কনফারেন্সে’ এ অংশ নিয়েছিলেন।