ইরান সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় কাতার, সৌদি আরব: ট্রাম্প
ট্রাম্প জানান, তিনি ইরানের ‘প্রতিবেশী দেশগুলোর অনুরোধে’ সাড়া দিয়েছেন যারা চায় না যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালাক।
ইরানের প্রতিবেশী কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও অন্য দেশগুলো নতুন করে সংঘাতের বদলে শান্তিকে প্রাধান্য দিতে চায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে ও পরে হোয়াইট হাউজের প্রেস ব্রিফিং রুমে ট্রাম্প জানান, পশ্চিম এশিয়ার এই দেশগুলোর আবেদনের পর আপাতত তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো স্থগিত রাখার পরিকল্পনা করেছেন। এক্ষেত্রে তিনি হোয়াইট হাউজে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া আলোচনার কথা উল্লেখ করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, তিনি এখন হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।
সাংবাদিকদের তিনি বলেছেন, “সর্বকালের সেরা সরঞ্জামে সজ্জিত হয়ে যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি প্রস্তুত আর আমরা মনে করি না এটি ব্যবহার করার কোনো কারণ তৈরি হবে।”
তিনি জানান, তিনি ইরানের ‘প্রতিবেশী দেশগুলোর অনুরোধে’ সাড়া দিয়েছেন যারা চায় না ‘যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালাক’।
বিস্তারিত আসছে…
