২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৫৫ কেজি সোনা চুরি: ৮ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

সোনা চুরির ঘটনায় ৩ সেপ্টেম্বর ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2024, 05:54 PM

Updated : 11 Feb 2024, 05:54 PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদামের লকার ভেঙে সাড়ে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় আটজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুম রানা, মো. সাইদুল ইসলাম শাহেদ, মো. শহিদুল ইসলাম, আকরাম শেখ এবং সিপাই মো. রেজাউল করিম, মোহাম্মদ মোজাম্মেল হক, মো. আফজাল হোসেন ও মো. নিয়ামত হাওলাদার।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

সোনা চুরির ঘটনায় ৩ সেপ্টেম্বর ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।

মামলায় বলা হয়, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে মোট ৫৫.৫১ কেজি সোনার বার এবং স্বর্ণালংকার কে বা কারা গুদামের স্টিলের লকার থেকে নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা।  

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)