২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ঢাকায় মৃত্যু ৮০০ ছাড়াল

গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৮০০ রোগী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 08:09 PM

Updated : 28 Oct 2023, 08:09 PM

বাংলাদেশে গত একদিনে আরো ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে; এ নিয়ে এ বছর এইডিস মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২৭ জনে।

গত একদিনে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকায় ৪ জন, ঢাকার বাইরে মৃত্যু হয়েছে ৬ জনের।

এ বছর যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে ৮০২ জনের, যা মোট মৃত্যুর ৬০ দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০০ রোগী। তাদের ৪০৭ জন ঢাকায় এবং ১৩৯৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন।

এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৮৬২ জনে। এর মধ্যে ঢাকায় ৯৮ হাজার ০২৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৬৭ হাজার ৮৩৫ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৯১ জন। তাদের ১৯৭৫ জন ঢাকায় এবং ৫১১৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভতি হয়েছেন। অক্টোবরের ২৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৪৫৬ জন রোগী। 

জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এ্প্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুন মাসে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বর মাসে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। আর অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।