Published : 13 Apr 2014, 06:41 PM
নববর্ষের প্রধান অনুষ্ঠানগুলো হবে রমনা পার্ক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফলে বাংলা মোটর থেকে মৎস্য ভবন পর্যন্ত এবং ক্যাম্পাসের ভেতরের সড়কগুলোতে গাড়ি ঢুকতে পারবে না।
ঢাকা মহানগর পুলিশ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোর ৫টা হতে রাত ৯টা পর্যন্ত এসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
মিরপুর থেকে গুলিস্তান-মতিঝিলগামী গাড়িগুলোতে সোনারগাঁও থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে অথবা বাংলা মোটর হয়ে মগবাজার দিয়ে মালিবাগ মোড় হয়ে যেতে হবে।
মোহাম্মদপুর থেকে আসা গাড়িগুলোকে নীলক্ষেত থেকে বক্শীবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্তানের পথে যেতে হবে।
যে সড়ক বন্ধ থাকবে
বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-রূপসী বাংলা ক্রসিং; পিজি ক্রসিং-মৎস্য ভবন-কদমফুল ক্রসিং-হাই কোর্ট ক্রসিং পর্যন্ত ; রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত; নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং; পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং এবং বক্শীবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং।
পার্কিং
টিএন্ডটি গ্যাপ থেকে পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর দিকের গাড়ি); কার্জন হল থেকে আব্দুল গণি রোড (দক্ষিণ দিকের গাড়ি); কার্জন হল থেকে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়ি); মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা (পূর্ব দিকের গাড়ি); বেইলী রোড (ভিআইপি গাড়ি পার্কিং); কাঁটাবন থেকে পলাশী (পশ্চিম দিকের গাড়ি) ও মিন্টো রোড (সংবাদ মাধ্যমের গাড়ি পার্কিং)।