Published : 06 Jul 2026, 09:49 PM
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান ডেপুটি গভর্নরের দায়িত্ব পেয়েছেন।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকে হাবিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী, কবির আহাম্মদ ও সরোয়ার হোসেন ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করছেন। আনিছুর রহমানকে নিয়ে সেই সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
এর আগের ডেপুটি গভর্নর নূরুন নাহারের মেয়াদ শেষ হয় গত ১ জুলাই; সেদিনই ওই দায়িত্বে আসেন সরোয়ার হোসেন।