২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে এ বছর হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 12:47 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

এ নিয়ে চলতি বছর হজের মওসুমে মোট ১৯ জন বাংলাদেশির মৃত্যু হল বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের আইটি বিষয়ক হেল্প ডেস্ক জানিয়েছে, হজ শেষে সর্বশেষ বৃহস্পতিবার মারা যান ৬১ বছর বয়সী মো. মোস্তাফিজুর রহমান, তার বাড়ি টাঙ্গাইলে।

এ পর্যন্ত মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৪ জন পুরুষ এবং পাঁচজন নারী বলে জানিয়েছে মন্ত্রণালয়।

হজ শেষে এক হাজার ১৭৪ জন হাজিকে নিয়ে বাংলাদেশ বিমানের দুটি এবং সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশে ফিরেছে বৃহস্পতিবার রাতে। ফিরতি ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।

হাজিদের ফেরা নির্বিঘ্ন করতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত দুটি গ্রিন চ্যানেলের (কাস্টম জোন) ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জমজমের পানি সংগ্রহের জন্য বরাবরের মতই আলাদা জায়গা রাখা হয়েছে। এছাড়া ট্রলি সমস্যা সমাধান এবং নিরাপত্তাতেও ‘বিশেষ’ তদারকির কথা জানিয়েছে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

কোভিড মহামারীর ভয়বহতা কাটিয়ে ওঠায় দুবছর পর কিছুটা বড় পরিসরে হজ হয়েছে এবার। এ বছর বিভিন্ন দেশের ১০ লাখ মুসলমানকে হজে অংশ নেওয়ার সুযোগ দেয় সৌদি আরব। তবে এ সংখ্যাও মহামারীর আগের সময়ের তুলনায় অর্ধেক। 

এর মধ্যে সাড়ে ৮ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসেন, বাকিরা সৌদিতে থাকেন। আর বাংলাদেশ থেকে এবার হজ গেছেন ৬০ হাজার মানুষ।

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান  

হজ শেষে ফিরলেন ৪১৬ জন  

এ বছর হজে গেছেন ৬০,১৪৬ বাংলাদেশি

প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের