২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেই তেঁতুলতলা মাঠে হল ঈদ জামাত

আন্দোলন করে ঢাকার কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার পর এবার সেখানে ঈদের নামাজ পড়লেন স্থানীয়রা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2022, 01:09 PM

Updated : 02 Aug 2022, 01:26 PM

মঙ্গলবার সকাল ৮টায় তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। তাতে এলাকার বিভিন্ন বয়সী মুসলমানরা অংশ নেন।

ঈদ জামাতকে কেন্দ্র করে মাঠে টানানো হয় সামিয়ানা, আর বাঁশ দিয়ে নির্মাণ করা হয় অবকাঠামো।
এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ওসি পরিতোষ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে এখানে জামাত হত কি না, তা আমার জানা নেই এবং শুনিনি।”

১ বিঘা ক্ষেত্রফলের সরকারি জমি তেঁতুল তলা মাঠে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করার পাশাপাশি এলাকার নানা সামাজিক অনুষ্ঠান হয়ে আসছিল।

সম্প্রতি ওই মাঠটিতে কলাবাগান থানা তৈরির উদ্যোগ নেওয়া হলে উদীচীর কর্মী সৈয়দা রত্নার নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে।

সেখানে অবকাঠামো নির্মাণ শুরুর পর গত ২৪ এপ্রিল পুলিশ রত্না ও তার ছেলেকে আটক করলে ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়। এরপর প্রধানমন্ত্রী সেখানে থানা ভবন না তোলার নির্দেশ দেন।

ফলে ওই এলাকার শিশু-কিশোরদের খেলার জন্য মাঠটি রক্ষা পায়, যদিও মাঠটি পুলিশের তত্ত্বাবধানেই থাকবে।

ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য বাঁশের অবকাঠামো কি পুলিশের তত্ত্বাবধানে হয়েছে- জানতে চাইলে ওসি বলেন, “না।”

পুরনো খবর

কলাবাগানের মাঠ রক্ষার আন্দোলনকারী রত্নাকে ১৩ ঘণ্টা পর ছাড়ল পুলিশ

তেঁতুল তলা কখনও মাঠ ছিল না, এখন পুলিশের সম্পত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

তেঁতুলতলা মাঠে থানার ভবন হবে না, খেলার জন্যই থাকছে

প্রধানমন্ত্রীর কানে আগে গেলে এতদূর গড়াত না: রত্না