২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দমুখর ভোট হয়েছে: ইসি সচিব

আগের মতো সংঘর্ষে রক্তক্ষয় হয়নি, তবে অনিয়মের অভিযোগ ছিল আগের মতোই, তারমধ্যেই চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ‘আনন্দমুখর’ বলেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 07:59 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

রোববার ৮৩৬ ইউনিয়নে দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার প্রেস ব্রিফিংয়ে এসে বলেন, “সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে।”

গত জুন মাসে ইউপি নির্বাচন শুরু হলেও করোনাভাইরাস মহামারীর কারণে পরের ধাপের ভোটগুলো পিছিয়ে যায়। সেপ্টেম্বর ও নভেম্বরে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোটে ছায়া ফেলেছিল সংঘাত-সহিংসতা।

রোববার চতুর্থ ধাপেও গোলযোগের কারণে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে বলে জানান ইসি সচিব।

তিনি বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়’ ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। কয়েকটি এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৩ জন আটক করেছে; নির্বাহী হাকিম জরিমানা করেছে ৫ জনকে।

‘আমরা আমাদের প্রার্থীকে ভোট দিয়েছি বলতেই কোপাল’

নৌকার এজেন্ট ভোটের আগের রাতে কেন্দ্রে, সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং এজেন্টের কাছে টাকার খাম, ছয় মাসের দণ্ড

সাবেক ছাত্রলীগ সম্পাদক রাব্বানীর উপর হামলার অভিযোগ

Image
ব্রাহ্মণবাড়িয়ায় রোববার একটি কেন্দ্রে ভোট দিতে লাইনে ভোটাররা।

ব্রাহ্মণবাড়িয়ায় রোববার একটি কেন্দ্রে ভোট দিতে লাইনে ভোটাররা।

এই ৮৩৬ ইউপিতে মোট ভোটকেন্দ্র ছিল ৮ হাজার ২৯৪টি। ভোটার ছিল ১ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন।

ভোটের হার নিয়ে হুমায়ুন কবীর বলেন, “জনগণের সম্পৃক্ততা ছিল, তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।”

সার্বিক ইউপি ভোট নিয়ে তিনি বলেন, “এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে।”

চুতর্থ ধাপ শেষে পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোট হবে। এরপর ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ভোট হবে ২১৯ ইউপিতে।