অর্থ আত্মসাত: আনন্দের বাজারের এমডির বিরুদ্ধে মামলা
এবার ‘আনন্দের বাজার’ নামে আরেকটি ই- কমার্স প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমুদুল হক খন্দকারের বিরুদ্ধে বড় অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
মামলার পর ওই কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে গুলশান থানা পুলিশ বলে জানান ওসি আবুল হাসান।
শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সুজন নামে এক গ্রাহক প্রতারণার অভিযোগে আনন্দের বাজারের এমডি ও সিইও আহমুদুল হক খন্দকারের বিরুদ্ধে গত ৫ অক্টোবর মামলা করেছেন।
মামলায় শতশত কোটি টাকা প্রতারণার অভিযোগ আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আহমেদুল হক খন্দকারকে গ্রেপ্তারের চেষ্টা করছি।“
এদিকে মামলার পর আহমুদুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
গুলশান জোনের সহকারি কমিশনার নিউটন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহমুদুল হক খন্দকারকে যখন আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি, তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে প্রচার চালাচ্ছেন বলে জানতে পেরেছি। তবে আমরা দেখিনি।
“পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”
আরও পড়ুন:
