আরও ২ ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক গ্রেপ্তার
ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে একের পর এক প্রতারণার অভিযোগের মধ্যে আরও দুটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফাইল ছবি
রোববার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে পাঠানো সিআইডির এক বার্তায় এসপিসি ওয়ার্ল্ড’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক এবং নিরাপদ শপ’র পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
তাদের বিষয়ে আর কিছু না জানিয়ে বলা হয়, সোমবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান হবে।
সিআইডির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দুই প্রতিষ্ঠান ই-কমার্স ব্যবসার নামে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ইভ্যালি, ই-অরেঞ্জসহ বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর এখন সরকারি সংস্থাগুলো সক্রিয় হয়েছে।
ইভ্যালি, ই-অরেঞ্জের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ, ধামাকার কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এই সংক্রান্ত খবর
