২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ এর উগসর্গ নিয়ে পুলিশের মৃত্যু

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার একজন পুলিশ কনস্টেবল কোভিড-১৯ এর উগসর্গ নিয়ে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 12:52 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

এনামুল হক নামের ৪৫ বছর বয়সী ওই পুলিশ সদস্য শনিবার সকালে মারা যান বলে শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “করোনাভাইরাসের উপসর্গ থাকায় এনামুলকে পৃথকভাবে রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে।”

Image
পুলিশ কনস্টেবল এনামুল হক

পুলিশ কনস্টেবল এনামুল হক

কনস্টেবল এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, “এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। মৃত্যুর পর হৃদরোগ ইন্সটিটিউট থেকে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে সেখানে তার নমুনা নেওয়ার পর লাশ মরচুয়ারিতে রাখা হয়েছে।”

এই পুলিশ সদস্যের বাড়ি পিরোজপুরে জানিয়ে ওসি বলেন, “এনামুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কি না তার প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে।”

এর আগে পুলিশ বাহিনীতে মোট ছয়জন কোভিড-১৯ এ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন সহস্রাধিক।

পুরনো খবর:

করোনাভাইরাসে আরেক পুলিশের মৃত্যু
পুলিশে আক্রান্ত বাড়ছে লাফিয়ে লাফিয়ে
মনোবল হারালে চলবে না: করোনাভাইরাসজয়ী পুলিশ সদস্য