২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপনগরে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে আহত আরেক শিশুর মৃত্যু

রাজধানীর রূপনগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে আহত আরেক শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2019, 11:07 AM

Updated : 18 Aug 2022, 06:04 PM

মৃত মিজান (৬) ভ্যানচালক রোকন মিয়ার ছেলে। তাকে নিয়ে এ ঘটনায় আট শিশুর মৃত্যু হলো।

শনিবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মৃত্যু হয় বলে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

৩০ অক্টোবর মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীত দিকে ১১ নম্বর সড়কে শিয়ালবাড়ি বস্তির পাশে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময় বিস্ফোরণের আঘাতে নাড়ি-ভুড়ি বেরিয়ে যায় মিজানের।তাকে রাখা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।

আরও পড়ুন-

সিলিন্ডার বিস্ফোরণ: রূপনগরের আরও এক শিশুর মৃত্যু  

সিলিন্ডার বিস্ফোরণ: রূপনগরের আরও এক শিশুর মৃত্যু  

বেলুনওয়ালার সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুর মৃত্যু  

সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানিতে বেলুন বিক্রেতা গ্রেপ্তার  

মুহূর্তেই ছিন্নভিন্ন দুরন্ত শিশুরা  

বেলুনে হাইড্রোজেন নিষিদ্ধ চায় বিস্ফোরক পরিদপ্তর  

সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনায় বেলুনওয়ালার বিরুদ্ধে মামলা