২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশার ওষুধ নিয়ে এখনও মতভেদ দুই মেয়রের

মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে এখনও ভিন্নমত রয়েছে ঢাকার দুই মেয়রের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2019, 09:53 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপের মধ্যে শনিবার রাতে তৌফিক ইমরোজ খালিদী লাইভে তাদের ভিন্নমত প্রকাশ পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের এই অনুষ্ঠানে অতিথি ছিলেন দুই মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানটি ফেইসবুকের পাশাপাশি ইউটিউব ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে সরাসরি দেখানো হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, দুপুরেও ওষুধের কার্যকারিতা নিয়ে পরীক্ষা করেছেন তিনি।

“পরীক্ষায় দেখেছি, ৮৫ শতাংশ মশা মারা গেছে।”

তবে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, তাদের পরীক্ষায় মশা মারা যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

“আমি ওষুধে ত্রুটি পেয়েছি। আমি ওই কোম্পানিকে নিষিদ্ধ করেছি। আমি সমস্যা পেয়েছি এবং সেটিকে কালো তালিকাভুক্ত করেছি। কারণ আমি এটা কার্যকর পাই নাই।”

আইসিডিডিআর,বি’র গবেষণায় মশা মারার ওষুধের কার্যকারিতা না পাওয়ায় নতুন ওষুধ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি করপোরেশনকেই ওষুধ আনার দায়িত্ব দিয়েছে উচ্চ আদালত।

 

পুরনো খবর:

এখন ওষুধেও মরছে না মশা: গবেষণা
ওষুধে মশা মরে না, কোম্পানি কালো তালিকায়
মশার ওষুধ অকার্যকর- মানতে নারাজ সাঈদ খোকন
ডেঙ্গু: অকার্যকর ওষুধ কেনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
মশার ওষুধ নিয়ে আদালতে প্রশ্নের মুখে নগর কর্মকর্তারা
‘প্রয়োজনে’ প্লেনে করে আনা হবে মশার ওষুধ: মেয়র খোকন
মশার ওষুধ আনতে হবে সিটি করপোরেশনকেই