২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহ পর সরানো হল চুড়িহাট্টার আলামত পোড়া গাড়িগুলো

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ভয়াবহতার সাক্ষী হয়ে সাত দিন দাঁড়িয়েছিল যে গাড়িগুলো, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 05:41 PM

Updated : 10 Oct 2022, 08:57 PM

পুরনো খবর:

নরককুণ্ডের ক্ষেত্র যেন ‘তৈরি হয়েই ছিল’
যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছিল চকবাজারের আগুন
চুড়িহাট্টায় সিলিন্ডার বিস্ফোরণের ‘আলামত মেলেনি’

গত ২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভবন ওয়াহেদ ম্যানশনের সামনের রাস্তায় পড়েছিল পোড়া প্রাইভেটকার, পিকআপ ভ্যান, মোটরসাইকেল, রিকশা, ঠেলাগাড়িগুলো।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এসব পোড়া আলামত ট্রাকে ভরে সরিয়ে নেয়।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব মালামাল আলামত হিসেবে থানায় নেওয়া হচ্ছে।”

ব্যস্ত এলাকা চকবাজারেও চুড়িহাট্টায় ঘটনার দিন যানজট ছিল, ওয়াহেদ ম্যানশনের সামনের সড়কে থাকা গাড়িগুলোতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।  

Image
অগ্নিকাণ্ডের পরের চিত্র

অগ্নিকাণ্ডের পরের চিত্র

গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর সামনের রাস্তা নন্দকুমার দত্ত সড়কের এখন পরিষ্কার। সড়কের দুই পাশে পোড়া ভবনগুলো এখন দাঁড়িয়ে আছে অগ্নিকাণ্ডের সাক্ষ্য বহন করে।

ওয়াহেদ ম্যানশনের আশপাশের চারটি রাস্তারও কিছু দোকানপাটও বৃহস্পতিবার খোলা দেখা যাচ্ছে। এখন পুলিশের বাধা ছাড়া ঘটনাস্থলে যাওয়া যাচ্ছে।

Image
অগ্নিকাণ্ডের পরের চিত্র

অগ্নিকাণ্ডের পরের চিত্র

তবে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

গত ২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে এখানকার অন্তত পাঁচটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভানোর পর ৬৭টি লাশ উদ্ধার করা হয়, পরে হাসপাতালে মারা যান আরও দুজন।

এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কয়েকটি তদন্ত কমিটি কাজ করেছে।