২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ‍ফিরেছেন প্রধানমন্ত্রী

অস্ট্রিয়ায় ২৯ ঘণ্টার সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 08:59 AM

Updated : 11 Oct 2022, 02:04 PM

পুরনো খবর:

টেকসই উন্নয়নে প্রযুক্তি সহযোগিতায় জোর শেখ হাসিনার
ভিয়েনায় হাসিনা-কের্ন দ্বিপক্ষীয় বৈঠক
অস্ট্রিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের ক্ষেত্র চিহ্নিত: প্রধানমন্ত্রী
আইএইএ’র সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বুধবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

আগের দিন সন্ধ্যায় ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হওয়ার সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ভিয়েনা পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে ভিয়েনা সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা অংশ নেন।

ওই অনুষ্ঠানে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের মধ্যে দিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘সায়েন্স ডিপ্লোমেসির’ ওপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

ভিয়েনার অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলারিতে মঙ্গলবার দুপুরে ওই বৈঠকের পর নিয়মিত কূটনৈতিক আলোচনার আয়োজন করতে একটি সমঝোতা স্মারকও সই হয় দুই দেশের মধ্যে।

দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের পুরনো বন্ধু অস্ট্রিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারে দুই দেশ যৌথভাবে কাজ করার নতুন ক্ষেত্র চিহ্নিত করেছে।

এ সফরের শেষ কর্মসূচিতে মঙ্গলবার বিকালে অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফন ডের ব্যালেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের সরকারপ্রধান।

পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান ভিয়েনা সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।