২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বোমা তৈরির সরঞ্জামসহ দুই ‘জঙ্গি’ গ্রেপ্তার

ঢাকার আশুলিয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সন্দেহভাজন সদস্যকে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 10:19 AM

Updated : 11 Oct 2022, 01:58 PM

পুরনো খবর:

জেএমবি জঙ্গিদের মদদে বঙ্গবন্ধুর খুনির স্বজন: র‌্যাব

র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে ইমরান ও রফিক নামের ওই দুই তরুণকে তারা গ্রেপ্তার করেন।

তিনি বলেন, “তাদের কাছে বিভিন্ন ধরনের বিস্ফোরক ও আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।”

পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মুফতি মাহমুদ জানান।