২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ টিভির জেরিনের জামিন নাকচ

চুরি ও মারপিট করে গুরুতর জখম করার অভিযোগে করা মামলায় বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফের জামিন আবেদন নাকচ করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 06:54 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

রোববার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এ আদেশ দেন।

আসামির পক্ষে আইনজীবী খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের জামিনের আবেদন করেন।

গত বছরের ২৯ ডিসেম্বর রওনক মোবিন নামে এক ব্যক্তির করা মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বৃহস্পতিবার রাতে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলার আরও ৪ আসামি পলাতক রয়েছেন বলে মামলার নথিতে দেখা যায়।

জিনাত জেরিন আলতাফ এসএ টিভিতে কাজ করছেন ২০১৩ সালে চ্যানেলটির শুরু থেকে। এর আগে অন্য একটি চ্যানেলে ছিলেন তিনি।

পুরনো খবর:

এসএ টিভির ‘হেড অব প্রোগ্রাম’ কারাগারে