২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ উপজেলায় ভোটের হার ৪৮.৩৩%

১৪টি উপজেলা পরিষদে বিভিন্ন পদে সোমবারের নির্বাচনে ৪৮ দশমিক ৩৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 11:19 PM

Updated : 19 Aug 2022, 03:56 PM

ভোটগ্রহণের পরদিন মঙ্গলবার ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সোমবার ১৪টি উপজেলা পরিষদের সঙ্গে চারটি পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচন হয়েছে।

পৌরসভাগুলোতে ভোটের হার ৬৪.৪৮% শতাংশ বলে জানান আসাদুজ্জামান।

ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকার বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সোমবার ভোট শেষে বলেছিলেন, “যেহেতু উপজেলা নির্বাচন, আবার এর মধ্যে উপ-নির্বাচন ছিল বেশি, তাই ভোটার উপস্থিতিও কম হয়েছে।”

সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উপজেলা পরিষদের তিনটি পদেই ভোট হয়। বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর ও কিশোরগঞ্জের হোসেনপুরে ভোট হয় শুধু চেয়ারম্যান পদে।

নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জে ভোট হয় ভাইস চেয়ারম্যান পদে। শুধু নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হয় পাবনার ঈশ্বরদীতে।

চার পৌরসভার মধ্যে পটুয়াখালীর গলাচিপায় মেয়র পদে, টাঙ্গাইলের সখীপুরের ২ নম্বর সাধারণ ওয়ার্ডে, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এবং শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হয়।

পুরনো খবর:

ভোট নিয়ে সন্তোষ ইসির