২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাত-পার্কিং উদ্ধারে রাজউকের দ্বিতীয় দিনের অভিযান

ঢাকার কয়েকটি আবাসিক এলাকায় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 04:34 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

পুরনো খবর:

ফুটপাত-পার্কিং উদ্ধারে রাজউকের অভিযান শুরু

সোমবার বেলা ১১টা থেকে দিনের উচ্ছেদ অভিযান শুরু করা হয় বলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার থেকে ধানমন্ডি, কলাবাগান, লালমাটিয়া, মোহাম্মদপুর, গুলশান, বারিধারা, বনানী, মহাখালী ও উত্তরার বিভিন্ন সেক্টরে ১৪ দিনব্যাপী এই অভিযান শুরু হয়েছে।

রাজউকের জোন ৫ এর অথরাইজড অফিসার শাফিউল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে গ্রিনরোড ও সেন্ট্রাল রোডের সংযোগ সড়কে ল্যাবএইড হাসপাতালের পূর্বপাশ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

“এই সড়কের ফুটপাতের অবৈধ র‌্যাম্প ও আবাসিক এলাকার ভেতরে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনের বেইজমেন্টে পার্কিংয়ের অনুমোদন নিয়ে তা অন্য প্রয়োজনে ব্যবহার করলে তা উচ্ছেদ করা হচ্ছে।”

Image
ফুটপাত ও পার্কিংয়ের স্থান উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযানে মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকায় উচ্ছেদ কার্যক্রম

ফুটপাত ও পার্কিংয়ের স্থান উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযানে মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকায় উচ্ছেদ কার্যক্রম

Image
ফুটপাত ও পার্কিংয়ের স্থান উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযানে মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকায় উচ্ছেদ কার্যক্রম

ফুটপাত ও পার্কিংয়ের স্থান উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযানে মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকায় উচ্ছেদ কার্যক্রম

একই সময়ে গুলশান আবাসিক এলাকায় ৪ নম্বর সড়ক থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয় বলে জানান জোন-৪ এর অথরাইজড অফিসার আদিলুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে সব মহল থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন তারা। কোনো ধরনের তদবির তাদের অভিযান থামাতে পারবেনা।

এর আগে ঢাকার আবাসিক এলাকার ফুটপাত ও গাড়ি রাখার স্থান দখলমুক্ত করতে একযোগে রাজউকের আওতাধীন তিনটি অঞ্চলে সোমবার প্রথম দিনের অভিযান শুরু হয়।

প্রথম দিনের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ফুটপাতের র‌্যাম্পসহ বেশ কিছু অবৈধ স্থাপনাও সরানো হয়। নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় বেশ কয়েকজন ভবন মালিকের কাছ থেকে মুচলেকাও নিয়েছে রাজউক।